চট্টগ্রামে ৩য় শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ৩য় শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ফারুক (২৪)। তিনি চট্টগ্রামের আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক নিজে এবং তার অন্য সহযোগীরা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

মন্তব্য করুন