তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে ১০ জন আবেদনকারীর মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মে) মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল তাঁর কার্যালয়ে এই চেক প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)' অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের সুপারিশকৃত ব্যক্তিদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে: ৮ জন মৃত কর্মচারীর পরিবারের প্রত্যেককে ৮ লাখ টাকা করে মোট ৬৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। ২ জন গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর প্রত্যেককে ৪ লাখ টাকা করে মোট ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু বা অক্ষমতা অত্যন্ত বেদনাদায়ক। সরকারের এই আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে সাহস ও প্রেরণা জোগাবে। তিনি আরও জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় কর্মচারী ও তাঁদের পরিবারের পাশে রয়েছে এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা