বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বাস্তবায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ। সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: সাদেকুল ইসলাম এবং বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ মাহবুব আলমসহ জেলা সমাজসেবা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় বাগেরহাট জেলা থেকে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা তুলে ধরা হয়: জেলাজুড়ে শিশুশ্রমের 'হটস্পট' বা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা। নিয়মিত পরিবীক্ষণ সভা আয়োজন এবং শিশুশ্রম সংক্রান্ত সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা। শিশুশ্রমের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে শ্রমজীবী শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা। শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা।
এ.আই.এল/সকালবেলা
|