বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার বাদ পড়লেন যারা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার বাদ পড়লেন যারা

ক্রীড়া ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে জমা দেওয়া তালিকায় এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে রেখেছেন। তবে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উদীয়মান তারকা এস্তেভাও।

৩৪ বছর বয়সী নেইমার আবারও বিশ্বকাপে ফেরার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (৭৯ গোল) দলে থাকা নিয়ে অনেক সংশয় থাকলেও আনচেলত্তি তার ওপর ভরসা রেখেছেন। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম নেইমার কোনো স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন।

চেলসির ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এস্তেভাওকে বিশ্বকাপের দলে প্রায় নিশ্চিত মনে করা হচ্ছিল। তবে গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে উরুর পেশিতে চোট পান তিনি। ব্রাজিল ও চেলসির মেডিকেল টিম তার শতভাগ ফিটনেসের নিশ্চয়তা দিতে না পারায় শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই তরুণ প্রতিভা।

এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই প্রধান তারকা এদের মিলিতাও,  রদ্রিগ,

কোচ আনচেলত্তির পরিকল্পনায় তারা গুরুত্বপূর্ণ অংশ থাকলেও চোটের কারণে তাদের ছাড়াই বিশ্বকাপের ছক কষতে হচ্ছে সেলেসাওদের। ফিফার নিয়ম অনুযায়ী ১১ মে-র মধ্যে জমা দেওয়া এই ৫৫ সদস্যের তালিকা থেকেই পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন