বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্তফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।দুই দেশ অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সুবিধা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকার প্রশাসনিক জটিলতা কমাতে এবং অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজড করতে ধারাবাহিক সংস্কার করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।ফ্রান্সেরফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি শিল্পায়ন ও অবকাঠামো খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।ডিজিটালাইজেশন ও সংস্কার: ব্যবসা নিবন্ধন এবং সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে ফ্রান্স।বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশই মনে করে, এই সহযোগিতার ফলে বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজারে আন্তর্জাতিক বিনিয়োগের পথ আরও সুগম হবে।
জান্নাত/সকালবেলা