লাইফস্টাইল ডেস্ক: চুলের যত্নে কন্ডিশনার একটি অপরিহার্য অংশ হলেও অনেকের মনেই প্রশ্ন জাগে—এটি কি চুল পড়ার হার বাড়িয়ে দেয়? সম্প্রতি ভ্যাঙ্কুভারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ক্রিস্টিনা হ্যান এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, কন্ডিশনার ব্যবহারের কারণে সরাসরি চুল পড়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং এটি চুলের আর্দ্রতা ধরে রেখে গোড়া মজবুত করতে সাহায্য করে।কেন মনে হয় চুল বেশি পড়ছে? ডা. ক্রিস্টিনা হ্যান জানান, কন্ডিশনার ব্যবহার করলে চুল জটমুক্ত ও মসৃণ হয়। ফলে মাথার ত্বকে ইতিমধ্যে ঝরে থাকা আলগা চুলগুলো সহজে বেরিয়ে আসে। এটি দেখে অনেকে আতঙ্কিত হলেও আসলে প্রতিদিন গড়ে ১০০টি চুল পড়া স্বাভাবিক জীবনচক্রের অংশ।কন্ডিশনার সবসময় চুলের মাঝখান থেকে শেষ প্রান্ত পর্যন্ত লাগানো উচিত। মাথার তালুতে লাগালে চুল দ্রুত তৈলাক্ত ও আঠালো হয়ে যেতে পারে।প্যানথেনল, শিয়া বাটার ও অ্যাভোকাডো অয়েল সমৃদ্ধ কন্ডিশনার চুলের নমনীয়তা বাড়ায়। তবে প্যারাবেন ও সালফেটযুক্ত কন্ডিশনার এড়িয়ে চলাই ভালো।যারা চুলে নিয়মিত হিট দেন বা কেমিক্যাল ব্যবহার করেন, তাদের জন্য এটি অপরিহার্য। তবে যাদের চুল খুব পাতলা, তারা এটি কম ব্যবহার করতে পারেন কারণ কন্ডিশনার চুলকে কিছুটা ভারী করে দেয়।
পরিশেষে, চুলের স্বাস্থ্য সুরক্ষায় কন্ডিশনার একটি উপকারী উপাদান। তবে নিজের চুলের ধরন বুঝে এবং সঠিক নিয়মে এটি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
জান্নাত/সকালবেলা