মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর কাউনিয়া মধ্য বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র নতুন আউটলেট শাখার জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল ৪টায় লোয়াজুরী এলাকার মেসার্স মিজানুর ট্রেডার্স প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
মিজানুর রহমান জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা হেড অফিসের কো-অর্ডিনেটর মোঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর মনিরুজ্জামান। অনুষ্ঠানে আধুনিক ব্যাংকিং সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আলীমুজ্জামান মহসিন এবং ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল ম্যানেজার লিয়াকত আলী খান।
বক্তারা বলেন, নতুন এই আউটলেট শাখা চালুর ফলে চর কাউনিয়া ও আশপাশের এলাকার মানুষ এখন সহজেই আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
এ.আই.এল/সকালবেলা