বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া জেলায় জাতীয়তাবাদী সাংবাদিকদের সমন্বয়ে ৮০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সবুর শাহ্ লোটাস এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সরদার দায়িত্ব পেয়েছেন। কমিটিতে জেলার ৮ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে ৩ জন সহ-সভাপতি, ৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ এবং ১ জন মিডিয়া উন্নয়ন সম্পাদক মনোনীত করা হয়েছে। পাশাপাশি ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদও গঠন করা হয়েছে।

সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, এই কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন