আইনি লড়াইয়ে জয়ী হয়ে চেয়ারম্যান পদে আতাউর রহমান

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
আইনি লড়াইয়ে জয়ী হয়ে চেয়ারম্যান পদে আতাউর রহমান

গোলাম রব্বানী, জয়পুরহাট: দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান। উচ্চ আদালতের রায়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আতাউর রহমানকে ১২১ ভোটে পরাজিত দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুল আলম মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ এনে আতাউর রহমান ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে উচ্চ আদালত পূর্বের ফলাফল অবৈধ ঘোষণা করে আতাউর রহমানের পক্ষে রায় দেন।

আদালতের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গেজেট প্রকাশের পর আতাউর রহমানকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। গত ৩০ এপ্রিল তিনি শপথ গ্রহণ করেন এবং গতকাল মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আতাউর রহমান বলেন, “দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার ভিত্তিতে আমি আমার দায়িত্ব পালন করব”।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন