মুন্সীগঞ্জে সিএনজিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সিএনজিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ কুমিল্লায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি চুরি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোরে কুমিল্লার সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া ১টি সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গজারিয়া উপজেলার আল আমিন (৩৬), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রুবেল (৩১) এবং আল আমিনের ভাই রুহুল আমিন (৩৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন