ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমার বাগদান সম্পন্ন

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ
ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমার বাগদান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ৫২ বছর বয়সে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে ডেইলি জং সূত্রে রবিবার (৩ মে) জানা গেছে, জেমিমা ইতিমধ্যেই আইরিশ বংশোদ্ভূত বিনিয়োগকারী ক্যামেরন ও'রিলির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এবং খুব শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেমিমা গোল্ডস্মিথ এবং ক্যামেরন ও'রিলির মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তাঁদের প্রথম পরিচয় হয়েছিল বিভিন্ন চলচ্চিত্র প্রকল্পের কাজ চলাকালীন। দীর্ঘদিনের সেই পরিচয় থেকেই এখন তাঁরা স্থায়ী সম্পর্কের দিকে এগোচ্ছেন।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন