নীলফামারীতে রশিদা ফিলিং স্টেশনকে জরিমানা

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
নীলফামারীতে রশিদা ফিলিং স্টেশনকে জরিমানা

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় তেল বিতরণে একাধিক অনিয়মের অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৩ মে) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, উক্ত ফিলিং স্টেশনটিতে বোতল ও জারে তেল বিক্রি, ফুয়েল কার্ড ব্যতীত তেল বিতরণ এবং পরিমাপে অসঙ্গতির মতো একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালার পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন