নাহিদ জামান, জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল খালাসী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার ভদ্রাসন বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভদ্রাসন তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৪৫ মিনিটে অভিযানটি চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় রাসেল খালাসীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত রাসেল ভদ্রাসন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাবুল খালাসীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত ১৮০ পিস ইয়াবার বাজারমূল্য কয়েক হাজার টাকা। এ ঘটনায় শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা