হাদিউল ইসলাম অর্ণব: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলে দীর্ঘ দুই দশকের স্থবিরতা কাটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের মাধ্যমে ৩২০ সদস্যের এই বিশাল কমিটি আত্মপ্রকাশ করে। ২০০৩ সালের পর এই প্রথম ইউনিটটি পূর্ণাঙ্গ রূপ পেল।
নবগঠিত এই কমিটিতে নূরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজাউদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর কমিটি হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণের স্পন্দন ফিরে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার কারণে দীর্ঘ সময় পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় যে নেতৃত্বের শূন্যতা ছিল, এই ঘোষণার মাধ্যমে তা পূরণ হলো। ত্যাগী ও আন্দোলনমুখী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনের তৃণমূল কাঠামোকে আরও সংহত করতেই এই বিশাল কমিটি গঠন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা