কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রবিবার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রেজাউল কাইয়ুমকে আটকের সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় অনুসারীরা দলে দলে কোতোয়ালি থানার সামনে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা তাঁর মুক্তির দাবিতে উত্তাল স্লোগান দেন এবং থানার চারপাশ ঘিরে ধরেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান যে, বিএনপি নেতাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা