নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

রবিবার (৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার ও জজকোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. বোরহান উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবু। সভায় আরও বক্তব্য দেন জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন