ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট। আম্পায়ারিং প্যানেলে চারজন দেশীয় আম্পায়ারের পাশাপাশি রয়েছেন দুইজন বিদেশি আম্পায়ার।
প্রথম ওয়ানডে: নিতিন মেনন ও তানভীর আহমেদ (অন-ফিল্ড), রিচার্ড ইলিংওর্থ (টিভি আম্পায়ার), গাজী সোহেল (চতুর্থ আম্পায়ার)।
দ্বিতীয় ওয়ানডে: গাজী সোহেল ও রিচার্ড ইলিংওর্থ (অন-ফিল্ড), নিতিন মেনন (টিভি আম্পায়ার), মাসুদুর রহমান মুকুল (চতুর্থ আম্পায়ার)।
তৃতীয় ওয়ানডে: নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুল (অন-ফিল্ড), রিচার্ড ইলিংওর্থ (টিভি আম্পায়ার), মোর্শেদ আলী খান (চতুর্থ আম্পায়ার)।
প্রথম টি-টোয়েন্টি: গাজী সোহেল ও মোর্শেদ আলী খান (অন-ফিল্ড), তানভীর আহমেদ (টিভি আম্পায়ার), মাসুদুর রহমান মুকুল (চতুর্থ আম্পায়ার)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ (অন-ফিল্ড), গাজী সোহেল (টিভি আম্পায়ার), মোর্শেদ আলী খান (চতুর্থ আম্পায়ার)।
তৃতীয় টি-টোয়েন্টি: মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল (অন-ফিল্ড), মোর্শেদ আলী খান (টিভি আম্পায়ার), তানভীর আহমেদ (চতুর্থ আম্পায়ার)।
রোটেশন পদ্ধতিতে আম্পায়ারদের এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। দেশি আম্পায়ারদের মধ্যে মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান বিভিন্ন ম্যাচে দায়িত্ব পালন করবেন। বিদেশি আম্পায়ার হিসেবে ভারতের নিতিন মেনন ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ