বৈশাখের গরমে তৃষ্ণা মেটাবে পুদিনা-কাঁচা আমের শরবত

বৈশাখের গরমে তৃষ্ণা মেটাবে পুদিনা-কাঁচা আমের শরবত

শৈলী ডেস্ক: বাইরে সূর্যের কড়া শাসন আর বাড়ছে তাপপ্রবাহ। আগামীকাল পহেলা বৈশাখ। উৎসবের এই দিনে দিনভর স্বস্তিতে থাকতে এবং পানিশূন্যতা রোধে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর পুদিনা-কাঁচা আমের শরবত। রন্ধনশিল্পী মিতা আজহার দিয়েছেন এই প্রাণজুড়ানো শরবতের সহজ রেসিপি।

উপকরণ:

  • কাঁচা আম: ২টি

  • পুদিনা পাতা: ১ মুঠো

  • চিনি: ৩/৪ টেবিল চামচ

  • বিট লবণ: আধা চা চামচ

  • কাঁচামরিচ: ২ টি

  • পানি: পরিমাণমতো

  • বরফ কুচি: আধা কাপ

প্রস্তুত প্রণালি:

প্রথমে কাঁচা আমগুলো পুড়িয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিন। এবার বরফ কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় বরফ কুচি যোগ করুন। বৈশাখী আমেজ বজায় রাখতে মাটির গ্লাসে সাজিয়ে পরিবেশন করতে পারেন দারুণ স্বাদের এই শরবত।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন