ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'লিড মার্কেটিং বিডি'-এর শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন আহমেদ। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিড মার্কেটিং বিডির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন এবং পুষ্টি গ্রুপ পিজিএলের হেড অব সেলস আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এই চুক্তির মাধ্যমে মুনমুন এখন থেকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
নতুন এই দায়িত্ব প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, "লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ। শিল্পীরা সবসময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারেন না, তবে এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের উপকারে আসা সম্ভব। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।"
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন জানান, ২০১৬ সাল থেকে তাঁরা মাঠপর্যায়ে চাল, ডাল, আটা ও চিনিসহ বিভিন্ন পণ্য ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। বর্তমানে ৪৬টি জেলায় তাঁদের কার্যক্রম চললেও শিগগিরই ৬৪ জেলায় তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করে যাচ্ছে লিড মার্কেটিং বিডি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ