ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্বাস্থ্য ডেস্ক: প্রচলিত সিগারেটের তুলনায় ই-সিগারেট বা 'ভেপ' (Vape) নিরাপদ—এমন ধারণা প্রচলিত থাকলেও সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। ই-সিগারেট সেবন থেকেও হতে পারে ফুসফুস এবং মুখের ক্যানসার। গত মার্চ মাসে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘কারসিনোজেনেসিস’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ক্যানসার গবেষকদের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষক দলটি ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে প্রকাশিত বিভিন্ন রোগীর কেস রিপোর্ট, প্রাণীর ওপর চালানো পরীক্ষা এবং ল্যাবরেটরির গবেষণার উপাত্ত বিশদভাবে বিশ্লেষণ করেছেন।
গবেষণায় দেখা গেছে, ই-সিগারেটের ধোঁয়ায় থাকা রাসায়নিক উপাদানগুলো ফুসফুসের কোষের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের জন্ম দেয়। এছাড়া মুখের টিস্যুতে সরাসরি তাপ ও রাসায়নিকের প্রভাবে মুখের ক্যানসারের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, রোগ ছড়িয়ে পড়ার আগেই এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি। তথাকথিত ‘নিরাপদ বিকল্প’ হিসেবে ভেপিং বেছে নেওয়া আদতে শরীরের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ