নাটোরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
নাটোরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বিশেষ প্রতিনিধি: নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এতে তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উত্তর লালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী। আহতরা হলো একই গ্রামের ইমরান হোসেন ও বালিতিতা গ্রামের মনি ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে গোপালপুর বাজারের দিকে যাওয়ার পথে শিমুলতলা এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন