প্রকাশ:
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

বেদানার বীজ কি চিবিয়ে খাওয়া উচিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
বেদানার বীজ কি চিবিয়ে খাওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক:রসালো ও সুস্বাদু ফল হিসেবে বেদানার জুড়ি নেই। তবে অনেকেই এটি খাওয়ার সময় বীজ গিলে ফেলেন কিংবা ফেলে দেন। স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেদানার বীজ ফেলে না দিয়ে সঠিক নিয়মে চিবিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

বেদানার বীজের পুষ্টিগুণ ও উপকারিতা

  • পুষ্টির আধার: বেদানার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

  • প্রদাহ হ্রাস: এতে থাকা বিশেষ অ্যাসিড শরীর ও মস্তিষ্কের মেধা বিকাশে এবং প্রদাহ (ইনফ্লামেশন) কমাতে সহায়তা করে।

  • হৃদযন্ত্রের সুরক্ষা: বীজে বিদ্যমান পলিআনস্যাচুরেটেড ফ্যাট হার্ট ভালো রাখতে কাজ করে।

খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা

  • চিবিয়ে খাওয়া: বীজ কখনোই আস্ত গিলে ফেলা ঠিক নয়। সবসময় দাঁত দিয়ে খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত।

  • অন্যান্য খাবারের সঙ্গে: এটি সালাদ, টক দই বা আইসক্রিমের সঙ্গে মিশিয়ে খেলে যেমন খাবারের স্বাদ বাড়ে, তেমনি মুচমুচে অনুভূতি দেয়।

  • পরিমিতিবোধ: পরিমাণের চেয়ে বেশি বীজ খেলে পেটে অস্বস্তি কিংবা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় পরিমিত পরিমাণে বেদানা খাওয়া উচিত।

মিষ্টি ও রসে ভরা বেদানা চেনার উপায়

  • কেনার সময় গাঢ় লাল বা রুবি রঙের বেদানা বেছে নেওয়া ভালো।

  • সাইজ অনুযায়ী হাতে নিলে যেসব বেদানা ভারী মনে হয়, সেগুলোতে রস বেশি থাকে।

  • কৃষি বিজ্ঞানীদের মতে, নিখুঁত গোল বেদানার চেয়ে কিছুটা চ্যাপ্টা বা কোণাকৃতির বেদানা সাধারণত বেশি মিষ্টি হয়ে থাকে।

মন্তব্য করুন