মোহনপুরে প্রতারণা মামলার আসামী গ্রেফতার

মোহনপুরে প্রতারণা মামলার আসামী গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মো. আল আমীন ইসলাম পলাশকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে মোহনপুরের কেশরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কেশরহাট বাজারের ‘শাহিন মুদি স্টোর’-এর সামনে এই অপারেশন পরিচালনা করে। গ্রেফতারকৃত আল আমীন ইসলাম পলাশ বাগমারা উপজেলার বানাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

র‍্যাব জানায়, আল আমীনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা রয়েছে (এফআইআর নং-১৪, তারিখ: ১৮/১০/২০২৫; ধারা-৪০৬/৪২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

গ্রেফতারের পর আসামীকে আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন