ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মারিশ্যা মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে দুপুর ১টার দিকে হাবিলদার মো. আমান উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫৯.২০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশলের আশ্রয় নিলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে তা প্রতিহত করছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ