হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা চালানো হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে এতে সতর্ক করা হয়।
এ অবস্থায় জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও জনবলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।
এআইএল/সকালবেলা