মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ গিয়াসনগরের নিতেশ্বর এলাকায় অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দলের তৃণমূল পর্যায়ের কার্যক্রম জোরদার করা, দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মতবিনিময়কালে জেলা বিএনপি'র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরলে তিনি তা যথাযথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. জে এম জাহিদ হোসেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ (এমপি) এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

মন্তব্য করুন