গৌরনদীতে হানিফ পরিবহনের চাপায় বাইকচালক নিহত
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
সাঈদ পান্থ (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম অপু মাঝি (২৬)। তিনি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী 'হানিফ পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সামনা সামনি সজোরে ধাক্কা দিলে বাইকটি বাসের তলে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক অপু মাঝির মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ রোমান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক হানিফ পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা