পতাকা ওড়াও কর্মসূচি: আবার আটক ককরোচ প্রধান

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
পতাকা ওড়াও কর্মসূচি: আবার আটক ককরোচ প্রধান

অনলাইন ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান দীপকেকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। দলের দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে 'তেরঙা ওড়াও' কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তার আগেই বিশাল পুলিশ বাহিনী দীপকের দিল্লি সংলগ্ন বাসভবন ঘিরে ফেলে এবং তাকে গৃহবন্দী করার পাশাপাশি আটক করে। এর আগে কর্মসূচি বাতিল করার জন্য পুলিশ প্রশাসন থেকে তাকে কঠোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে এই আটকের সুনির্দিষ্ট কারণ বা কোন আইনি ধারায় তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এই আকস্মিক আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা