দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বাগুর, বড়কামতা ও দেবিদ্বার পৌরসভার পুনরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে নবীয়াবাদ গ্রামের আল আমিন (২৪) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দক্ষিণ গুনাইঘর গ্রামের কামাল হোসেনকে ১ মাস এবং বারেরা গ্রামের কামাল ও আবুল কালামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা