সৈয়দপুরে নিষিদ্ধ আ.লীগ নেতা জালাল আটক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জালাল উদ্দিন কামারপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা