বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
বেতাগীতে মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ আটক ১

মোঃ সোহেল রানা (বরগুনা) : রগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিফাত হোসেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের সাইদুর রহমান সেন্টুর ছেলে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিফাত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সকালবেলা/ নুসরাত