বেতাগীতে ডিবি পুলিশের মাদক অভিযান: ৯টি গাঁজাগাছসহ আটক ১

বেতাগীতে ডিবি পুলিশের মাদক অভিযান: ৯টি গাঁজাগাছসহ আটক ১

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী থানার চন্দমনি ৭ নং ওয়ার্ডে জেলা গোয়েন্দা শাখার অভিযান চালিয়ে ৯টি গাঁজাগাছসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) সকাল ন’টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ কর্মকার ও তার সহকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত কিশোর মোঃ জয় পহলান (১৭), পিতা মোঃ আঃ ছত্তার পহলান, মাতা মোসাঃ ডালিম। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ৯টি গাঁজাগাছ।

বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা অভিযানের নেতৃত্বে জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান জোরদার করলে বরগুনা মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দিকে এগোতে পারবে।

গ্রেফতারকৃত মোঃ জয় পহলানের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এন.এ/সকালবেলা

মন্তব্য করুন