বরগুনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন আটক

বরগুনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন আটক

মোঃ সোহেল রানা, বরগুনা: আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল ২০২৬) বরগুনা সদর থানা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিঞা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ৬নং বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমড়াঝুড়ি খালের কালভার্টের ওপর থেকে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন হাওলাদার বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল এবং অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এমন কঠোর অবস্থানে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন