সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে সামারি ট্রায়াল ও পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশ টিম সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকসেবন রোধে পরিচালিত অভিযানে আরিফ, মো. তোফাজ্জল ওরফে তুহিন, সাদেকুর রহমান, সজল, রিফাত, মো. সাদ্দাম হোসেন, ইব্রাহিম (৩০), মো. নাজমুল, মো. মাসুম রানা ও হাসান নামের ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিক নেম: এআইএল/সকালবেলা


মন্তব্য করুন