আছিয়া হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
সকালবেলা অনলাইন: মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নৃশংস যৌন নিপীড়নের শিকার হয় আছিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে এলে শুনানি শেষে বিচারিক আদালতের দেওয়া সর্বোচ্চ সাজাই বহাল রাখা হয়।
এআইএল/সকালবেলা