হরমুজ প্রণালিতে নতুন মাত্রায় উত্তেজনা

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে নতুন মাত্রায় উত্তেজনা

দ্য গার্ডিয়ান: লারাক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা এবং জর্ডানে ইরানের পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হরমুজ প্রণালিতে এ সামরিক সংঘর্ষ সরাসরি বিশ্ব জ্বালানি বাজারকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে সমুদ্রের নিচে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়া ইরানি স্থাপনা লক্ষ্য করে তারা আগাম হামলা চালায়। এর জবাবে জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরেই এ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছিল। সম্প্রতি দুই দেশের এ মুখোমুখি অবস্থান বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন