ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতজন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন— উপজেলার বড়রিয়া গ্রামের সাগর, ধোয়াইল গ্রামের মামুন, নুর ইসলাম, সুমন ও রাকিব এবং বেজড়া গ্রামের রিয়াজ ও মুলজার।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: শাহানুর জামান বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের রায়ে আটককৃতদের মধ্যে সাগরকে তিন মাস এবং মুলজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকিদের বিরুদ্ধে অপরাধের ধরণ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, "মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাতজনকে আটক করা হয়েছে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
মাগুরার মহম্মদপুর এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ