বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
এআইএল/সকালবেলা