পূর্বধলায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে ভাঙচুর

পূর্বধলায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের গাড়িটি জ্বালানি তেল নেওয়ার জন্য গিরিপথ ফিলিং স্টেশনে প্রবেশ করলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ করেই হামলা শুরু করে। হামলাকারীরা দ্রুত গাড়ির কাচ ভাঙচুর করে এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় সংসদ সদস্য গাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন