প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আনন্দ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে জেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি মহাসড়ক পদক্ষিণ শেষে মাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। তাঁর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কপথে আসবেন প্রধানমন্ত্রী এবং দলের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাবেন বলে পথসভায় বক্তারা উল্লেখ করেন।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ৫ নভেম্বর বাগেরহাটের মোংলা থেকে সড়কপথে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা রয়েছে।
এআইএল/সকালবেলা