ঢাবিতে আরবি বিভাগের গবেষণা পদ্ধতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের Centre for Arabic Teaching, Training and Research (CATTR)-এর উদ্যোগে এমফিল গবেষকদের নিয়ে ‘Research Methodology’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গবেষণার পদ্ধতি, কাঠামো, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং একাডেমিক গবেষণার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। গবেষকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত গবেষণা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. বি. এম. সিদ্দিকুর রহমান নিজামী এবং অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং ড. কামরুজ্জামান শামীমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা।
কর্মশালায় অংশগ্রহণকারী গবেষকরা গবেষণার পদ্ধতিগত জ্ঞান ও একাডেমিক চর্চা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার মানোন্নয়ন এবং উচ্চতর গবেষণায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের Centre for Arabic Teaching, Training and Research (CATTR) ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এআইএল/সকালবেলা