ঢাকা উত্তরের ছয় আসনে আজ পৃথক জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ঢাকা উত্তরের ছয় আসনে আজ পৃথক জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূচি অনুযায়ী, বেলা ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় অংশ নেবেন তিনি।

পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলে সানভ্যালি মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন