ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে মাঠপর্যায়ের চিত্র ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেভিওয়েট প্রার্থীদের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মিফতি আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ও ভোটারদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) এবং আরেক প্রার্থী হাসান মামুনের চেয়ে জনসমর্থনে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন হাতপাখার এই প্রার্থী।
সরেজমিনে গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটারদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং কেন্দ্রগুলোতে তাদের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, জাতীয় রাজনীতিতে ভিপি নুরের পরিচিতি থাকলেও স্থানীয় ভোটের মাঠে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বেশ কয়েকটি কেন্দ্রে ভিপি নুর ও হাসান মামুনের পোলিং এজেন্টদের উপস্থিতি কম দেখা গেলেও হাতপাখার সরব উপস্থিতি ছিল। যদিও এটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল নয়, তবে সাধারণ মানুষের ধারণা ও মাঠ জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আবু বকর। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল পেতে ভোটগ্রহণ শেষ হওয়া ও গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ