ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-০৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের উন্নয়নে বড় প্রতিশ্রুতি: সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়ে বলেন:
৬ লেনের মহাসড়ক: বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি।
বিশেষায়িত বিশ্ববিদ্যালয়: কক্সবাজারের উচ্চশিক্ষার মান উন্নয়নে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
বস্তি ও উচ্ছেদ বন্ধ: সরকারি বা খাস জমিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বসবাস করতে বাধ্য হচ্ছেন, তাদের উচ্ছেদ না করে আলাপ-আলোচনার মাধ্যমে আইনি বৈধতা বা দলিলের ব্যবস্থা করা হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, "যারা নিজেদের শরীক দলের সাথে আসন বণ্টন ও ইনসাফ করতে পারে না, তারা দেশ পরিচালনায় ইনসাফ রক্ষা করতে পারবে না।" মূলত জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান ও জোট রাজনীতির বিষয়ে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, যারা জান্নাত বিক্রির ঠিকাদারি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের অবমাননা করছে, তারা আসলে ধর্ম ও ইতিহাস—উভয়কেই ধ্বংস করার চেষ্টা করছে।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-০৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী-সমর্থক জনসভায় অংশ নেন।
এস.এস.কে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ