ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আল্লামা মামুনুল হকের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জাপান গার্ডেন সিটির সামনে আয়োজিত এই সমাবেশে মামুনুল হককে বিগত ১৭ বছরের আপসহীন নেতা হিসেবে অভিহিত করে তাকে বিজয়ী করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, "আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে একটি ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ উপহার দেব। শহীদ শরীফ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতে আমি আমরণ লড়াই চালিয়ে যাব।" তিনি আরও বলেন, ওসমান হাদি যে মিশনের জন্য রক্ত দিয়েছেন, সেই মিশন সফল করতে প্রয়োজনে আমরাও শহীদ হব, তবুও ইনসাফের পথ ছাড়ব না।
বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আল্লামা মামুনুল হক বিগত ১৭ বছর কোনো ছোটখাটো খেলোয়াড় ছিলেন না। তিনি হাসিনার স্বৈরাচারের সঙ্গে সরাসরি টক্কর দিয়েছেন। প্রিয় মোহাম্মদপুরবাসী, তাকে সংসদে পাঠিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার হাতকে শক্তিশালী করুন।"
সমাবেশ শেষে জাপান গার্ডেন সিটি থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়। মিছিলটি আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। রিকশা প্রতীকের স্লোগানে মুখরিত এই মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় রাস্তার দুপাশে নারী ও শিশুদের হাত নেড়ে সমর্থন জানাতে দেখা যায়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আশরাফুজ্জামান, ডা. শাফিউর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী এবং জুলাই বিপ্লবের পরিচিত মুখ খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ