ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত ও উত্তপ্ত আসনগুলোর একটি ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর)। ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই এখানে বইছে বিতর্কের ঝড়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ জয়ী হলেও, এই ফলাফলকে ‘ভোট গণনার ধুম্রজাল’ হিসেবে আখ্যা দিয়েছেন ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
নির্বাচন কমিশনের বেসরকারি তথ্য অনুযায়ী, ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। মাত্র ২,৩২০ ভোটের এই ব্যবধানে হার মেনে নিতে পারছেন না মামুনুল হকের সমর্থকরা। গতকাল রাত থেকেই মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মামুনুল হকের প্রধান অভিযোগ ব্যালট পেপারের নকশা নিয়ে। তিনি দাবি করেছেন, ব্যালটের বাম দিকে তাঁর প্রতীকের পাশের ঘরটি ফাঁকা থাকায় অনেক ভোটার বিভ্রান্ত হয়ে ভুল জায়গায় সিল দিয়েছেন। তাঁর দাবি, প্রায় ২,৩০০-৩,৫০০ ভোট ইচ্ছাকৃতভাবে ‘বাতিল’ করা হয়েছে, যা আসলে তাঁর বাক্সে পড়ার কথা ছিল। তিনি রাতেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অন্যদিকে, বিজয়ী প্রার্থী ববি হাজ্জাজ তাঁর ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ লিখে বিজয়ের খবর নিশ্চিত করেছেন। বিএনপি শিবিরে উৎসবের আমেজ থাকলেও মামুনুল হকের অভিযোগ ও আসন্ন লাইভ নিয়ে এক ধরনের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির দাবি, স্বচ্ছ ভোট গণনার মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে।
৫:৩০ মিনিটের লাইভকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক—উভয়ই কাজ করছে। মামুনুল হক যদি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের কোনো কর্মসূচির ডাক দেন, তবে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ