ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বড় জয়ের প্রেক্ষাপটে এই আলাপচারিতাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
ফোনালাপের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। আলাপকালে মোদী বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের জন্য তারেক রহমানকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন মেয়াদে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।
দুই নেতার এই কথোপকথনে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক উঠে আসে। নরেন্দ্র মোদী দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করেন যে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একযোগে কাজ করার বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ