ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ উপলক্ষে বন ও বন্যপ্রাণী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘ধরা’-এর সদস্য সচিব শরীফ জামিল, সহ-আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম এস সিদ্দিকী, সমন্বয়ক মোঃ নূর আলম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সরোয়ার, সমন্বয়ক সানজিদা রহমান এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘তরুণ ধরা’ (ইয়ুথ লিডার) সাব্বির হাসান দীপ্ত।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দেশের বিদ্যমান বনভূমি ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে গবেষণালব্ধ ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণই ছিল এই স্মারকলিপির মূল দাবি। বিশেষ করে সুন্দরবনসহ গুরুত্বপূর্ণ বনাঞ্চলের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীর আবাসস্থল নিরাপদ করতে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও কঠোর আইনি প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী স্মারকলিপি গ্রহণ করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন এবং উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ