এক দিনের সফরে বগুড়ায় আসছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এক দিনের সফরে বগুড়ায় আসছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এক দিনের সরকারি সফরে আগামী ৮ মার্চ (রবিবার) বগুড়ায় আসছেন। সফরকালে তিনি বগুড়া জেলা শহর এবং তার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলায় বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রতিমন্ত্রীর প্রেস সচিব (রাজনৈতিক) মোঃ আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ রবিবার দিনভর তিনি বগুড়ায় অবস্থান করবেন। এই সময়ে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং শিবগঞ্জ উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মতবিনিময় সভায় যোগ দেবেন। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন