ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুহসিন মোল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও মন্ত্রিসভা গঠনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের হিসাব-নিকাশ। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা সমীকরণ। বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের হাতে থাকলেও বর্তমানে আলোচনায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন হাবিব উন নবী খান সোহেল ও তাবিথ আউয়াল।
দক্ষিণ সিটিতে আলোচনায় ত্যাগী নেতা সোহেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিগত আন্দোলনে ছয় শতাধিক মামলার শিকার এই নেতা সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি এবং বর্তমান মন্ত্রিসভাতেও তাঁকে রাখা হয়নি। দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমান তাঁকে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে সোহেল জানান, দল চাইলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। তবে এই দৌড়ে আরও রয়েছেন বর্তমান প্রশাসক আবদুস সালাম এবং বর্তমান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
উত্তরে অভিজ্ঞ তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। টানা দুটি নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর পক্ষে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে তাঁর বাবা আবদুল আউয়াল মিন্টু বর্তমান মন্ত্রিসভায় পরিবেশমন্ত্রী হওয়ায় একই পরিবার থেকে দুটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাবিথ ছাড়াও উত্তরের মেয়র পদে আলোচনায় আছেন এম এ কাইয়ুম এবং উত্তর সিটির বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তফসিল ঘোষণার পর তারেক রহমান নাগরিক সেবা ও মাঠের রাজনৈতিক অবস্থান বিবেচনা করে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ